ভারতে করোনায় শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৮৭৪ জন। আগের দিন ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫২৯ জনের।
অবশ্য মৃত্যুর সংখ্যা কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে পৌনে তিন লাখের ঘর। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭০ জন। যা বুধবারের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। গতকাল বুধবার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছিল ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন।
সর্বশেষ পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪০০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৪ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ১২২ জনে। বৃহস্পতিবার প্রাণহানি কমেছে প্রায় ৭০০ জনের মতো।
প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩১ লাখ ৩০ হাজার।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটির সবচেয়ে বিপর্যস্ত দুই রাজ্য— দিল্লি ও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এলেও কর্নাটক, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ুসহ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান বড় কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










