ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৪:৪০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে কোভিডে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে ভারতে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে মারা গেছে ৮১৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্থান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জনের। ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার মানুষ।

এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৬৬ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ মানুষ।


-জেডসি