ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৬:১৯:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে তিন মাসের মধ্যে সবচেয়ে কম মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে হাজারের কাছাকাছি।

মঙ্গলবার (২২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে ১০ হাজার। টানা ৯১ দিন পর একদিনে এতো কমসংখ্যক রোগী শনাক্ত হলো। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ১ হাজার ১৬৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় যেখানে মৃত্যু হয়েছিল এক হাজার ৪২২ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৩৮ জনে।

এদিকে টিকা প্রয়োগে নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে ইতোমধ্যেই ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রেকর্ড ৮৬ লাখ ১৬ হাজার মানুষ টিকা পেয়েছেন সোমবার। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

-জেডসি