ভারতে দুই সন্তানকে হত্যা করে এক দম্পতির আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে আটতলা বাসা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী দম্পতি। তবে তার আগে আত্মহত্যার নিজের দুই সন্তানকে তারা গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আরও এক নারী একই সময়ে ওই ভবন থেকেই লাফ দিয়ে আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির রাজধানী দিল্লির অদূরের গাজিয়াবাদ নামক এলাকায় আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দ্বিতীয় নারীটি ছিলেন কারখানা মালিকের ব্যবসায়িক অংশীদার। তবে অনেকে বলছেন, তিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ বলছে, ওই দম্পতির ঘরে পাওয়া একটা চিরকুটে জানা গেছে তাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। তারা তাদের ঘুমন্ত দুই শিশু সন্তানকে শ্বাসরোধের পর গলাকেটে হত্যা করেন। উদ্ধার হওয়া চিরকুটটির সঙ্গে কিছু টাকাও ছিল। চিরকুটে ব্যবসায়ী স্বামী লিখে গেছেন, যেন ওই টাকা দিয়ে তাদের সৎকার করা হয়।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুধীর কুমার বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ‘আমরা ফ্লাটের ভেতর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করি। একটি আত্মহত্যার চিরকুটও পাওয়া গেছে, সঙ্গে কিছু টাকাও ছিল। আত্মহত্যার সম্ভাব্য কারণ হতে পারে আর্থিক বিষয় নিয়ে দুজনের ঝগড়া। শিশু দুটির মধ্যে ছেলেটির ১৩ ও মেয়েটির বয়স ১১ বছর।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ব্যবসায়ে ক্ষতির মুখে পড়েছিলেন এবং সম্প্রতি বিভিন্ন ব্যাংকে তার নামে বেশ কয়েকটি চেক খারিজ হয়। বহুতল ভবনটির নিরাপত্তারক্ষী করিম খান মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভবনের নিচে মাটির উপর দুটি মরদেহ একজন আহত নারীকে দেখতে পান। এছাড়া ভবনের ভেতর থেকে আওয়াজও শোনেন।
নিরাপত্তারক্ষী করিম খান বলেন, ‘ঘটানা ঘটেছে আনুমানিক ভোর ৫টা সাড়ে ৫টার দিকে । আমি কিছু শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি তিনজন মাটিতে পরে আছে। আমি তৎক্ষণাৎ আমার সুপারভাইজারকে ডাক দেই। তারপর তিনি এসে পুলিশে খবর দেন।’ প্রতিবেশীরা বলছেন, কিছুদিন আগে ওই দম্পতি সেখানে আসেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











