ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৮:৩৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে দেয়ালধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের হায়দরাবাদে প্রবল বৃষ্টির মধ্যে দেয়ালধসে এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহগুলো ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে ছিল। ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদিয়া হিলসে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৪ অক্টোবর) এবিপি নিউজের খবরে বিষিয়টি নিশ্চিত করা হয়েছে।

এবিপি নিউজের খবরে বলা হয়েছে, শহরের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে। সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, গত দুদিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদিয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে ৯ জনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন।

সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

-জেডসি