ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৬:০৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও বাড়লো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের করোনা পরিস্থিতিতে স্বস্তি ফিরেও যেন ফিরছে না। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুহারে বেড়েছে অস্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন।

শুক্রবারও এই সংখ্যা ছিল ৬২ হাজারের বেশি। এক দিনে করোনার বলি ১ হাজার ৬৪৭ জন, শুক্রবার তা ছিল, ১ হাজার ৫০০’র বেশি। সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। কমেছে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যাও। এই মুহূর্তে তা ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩৯০। আর মহামারীতে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জন।

আইসিএমআরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯ লাখেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশজুড়ে। এদিকে, বিনামূল্যে ভারতে করোনা প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এগোচ্ছে কেন্দ্র। ইতোমধ্যে ২৭ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৭৮৩ জন টিকা পেয়েছেন। তবে এই গতি আরো দ্রুত করতে হবে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এদিকে, আগামী কয়েক মাস করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, উৎসবের মৌসুম অর্থাৎ অক্টোবরে ফের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে। এমনই পূর্বাভাস বিশেষজ্ঞদের। তা মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে দেশ। টিকাকরণে জোর, প্রয়োজনে লকডাউন, কারফিউ জারি – সবই চলছে সংক্রমণপ্রবণ এলাকায়। রাজধানী দিল্লির আনলক পর্ব যাতে আচমকাই পরিস্থিতির অবনতি ঘটিয়ে না ফেলে, তার জন্য দিল্লি সরকারকে সতর্ক করেছে হাই কোর্ট। সূত্র : সংবাদ প্রতিদিন

-জেডসি