ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৪:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ভারতে নতুন করে ৪৫,৩৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৬৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৩৫২ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জনে দাঁড়ালো। এদিকে পরপর তৃতীয় দিনের মতো ভারতে সক্রিয় রোগির সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ উপাত্ত অনুযায়ী, একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬৬ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনে।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের মাত্র ১.২২ শতাংশ। দেশব্যাপী কভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগির সংখ্যা ১০ হাজার ১৯৫ জন বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভারতে ১৬ লাখ ৬৬ হাজার ৩৩৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬৮ জনের ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৭২ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬৬ শতাংশ এবং বিগত ৭০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা গেছে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৪ শতাংশ।