ভারতে প্রতি ৪ মিনিটে একজন নারীর স্তন ক্যান্সার হচ্ছে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনা মহামারির এই অসময়ে বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবর মাসজুড়ে পালন করা হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। আর এর মাঝেই খবর প্রকাশিত হয়েছে, ভারতে প্রতি ৪ মিনিটে ১ জন নারীর স্তন ক্যান্সার শনাক্ত হচ্ছে, প্রতি ১৩ মিনিটে এই ক্যান্সারে আক্রান্ত একজন জন মারা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে ও সঠিক চিকিৎসা করলে মৃত্যুহার অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। সেই কারণেই স্তন ক্যান্সার সচেতনতা মাসে জোর দেওয়া হয়েছে দ্রুত রোগ নির্ণয়ের ওপর।
স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের মৃত্যুর হার ৫০ শতাংশ। এর অন্যতম কারণ, রোগ যখন ডালপালা বিস্তার করে শরীরে ছড়িয়ে পড়ে বেশিরভাগ মেয়ের তখনই হুঁশ হয়। সঙ্কোচ কাটিয়ে ছুটে যান ডাক্তারের কাছে। পরে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবগুলো হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেন না।
ভারতে বেশিরভাগ মা-বোনেরা সঙ্কোচের কারণে স্তন সংক্রান্ত সমস্যা হলে চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করে। আর এ কারণে ভারতের নারীরা পর্যায় ৩ ও পর্যায় ৪ এ গিয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের হিসেবে প্রতি বছর প্রায় ১৪ লাখ নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং চার লাখ ৫৮ হাজার নারী মারা যাচ্ছে।
চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে, স্তন ক্যান্সার এমন এক অসুখ যা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি সারিয়ে তোলা যায়। দ্বিতীয় পর্যায়ে ধরা পড়লে ৬০ শতাংশ ও তৃতীয় পর্যায়ে ৩০ শতাংশ রোগীকে সুস্থ করে তোলা যায়। সূত্র : এনডিটিভি
-জেডসি
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল