ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১:৩৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে ফের দৈনিক মৃত্যু ছাড়াল দুই হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের এক লাফে দুই হাজার ছাড়িয়েছে। সোমবারের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। ১১৮ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে কম কোভিড রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৪৩ জন মানুষ। প্রায় চার মাস বা ১১৮ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

সোমবারের তুলনায় মঙ্গলবার দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে পাঁচ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৬ হাজারের বেশি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ২০২০ জন মারা গেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় তিন গুণ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের একটু বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশে।

-জেডসি