ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৮:১৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ভারতে ফের বেড়েছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে প্রায় ৩ হাজার। অন্যদিকে একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৭ জন। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৬ জনে; মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ৬৬৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে বৃহস্পতিবার ভারতে সামনে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থা হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৬৯ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে বুধবারের মতো বৃহস্পতিবারও ভারতে সুস্থতার হার অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৯৪ শতাংশে। বুধবার এই হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ। টানা ১৭ দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

-জেডসি