ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৯:৪৪:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত মঙ্গলবার করোনাভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ১০ হাজার কমেছিল। তবে এর পরদিনই দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বেড়েছে প্রাণহানির সংখ্যাও। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার কমেছে। ফলে দেশটিতে আবারও বেড়েছে সক্রিয় রোগী।

বুধবার (৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে ১২ হাজারের বেশি। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ১৪০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় বুধবার ফের ফিরে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।

-জেডসি