ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৬:১৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ভারতে বাড়লো দৈনিক সংক্রমণ, মৃত্যু ২৫৪২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পর থেকেই নতুন করে বেড়েছিল উদ্বেগ। চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করে সংক্রমণ। প্রাণঘাতী হয়ে ওঠা ভাইরাসের জেরে বৃদ্ধি পায় মৃত্যুর হারও। তবে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে বর্তমানে অনেকখানি নিয়ন্ত্রণে ভারতের কোভিড সংক্রমণ। এক সময়ে দেশটিতে যেখানে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পেরিয়েছিল, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে ৬২ হাজারে। তবে এখনো চিন্তায় রাখছে দৈনিক মৃতের সংখ্যা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।  যদিও সংখ্যাটা গতকালের তুলনায় সামান্য বেশি। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫।

এর মধ্যে অবশ্য চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ফের যাতে সংক্রমণ না বাড়ে, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র এবং সমস্ত রাজ্য। গত একদিনে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৪২ জন। ভারতে এখনো পর্যন্ত করোনার মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন।

তবে মানুষ নতুন করে গৃহবন্দী হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হলো ৮ লাখ ৬৫ হাজার ৪৩২ জন। সেই সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮ জন। এখনো পর্যন্ত দেশে ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সূত্র : সংবাদ প্রতিদিন

-জেডসি