ভারতে বাস দুর্ঘটনায় ২০ নারীসহ নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের মধ্যপ্রদেশে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) যাত্রীবাহী একটি বাস সেতু থেকে খালে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত ওই খালটি থেকে অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ২০ জনই নারী।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের সিধি থেকে সাতনার দিকে একটি বাস যাচ্ছিল। এতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ সিধি জেলার পাটনা গ্রামের কাছে একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চাকা পিছলে সোজা খালে গিয়ে পড়ে বাসটি।
স্থানীয় ডিভিশনাল কমিশনার রাজেশ জৈন জানিয়েছেন, কয়েকজন যাত্রী সাঁতরে চলে আসতে সমর্থ হন। কিন্তু বাকিরা বাসের মধ্যেই আটকে ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। হাজির হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। উদ্ধারকাজের জন্য বনসাগর বাঁধের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যেন খালে পানির স্তর কম থাকে। তাতেও অবশ্য খুব একটা লাভ হয়নি।
নিহত ৫০ জনের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। এছাড়া নিহত ২০ নারীর মধ্যে ১৬ জন পরীক্ষা দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার শিকার বাসটি খাল থেকে তোলা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
নিহতদের পরিবার পিছু দুই লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মোদী। মধ্যপ্রদেশ সরকারের তরফেও পাঁচ লাখ রুপি অনুদান দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










