ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ভারতে বাসে আগুন, ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানায় সমৃদ্ধি মহামারী এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় ওই বাসটিতে আগুন ধরে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুলধানার পুলিশের ডিপুটি এসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস থেকে ২৫টি মরদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩২জন যাত্রী ‍ছিলেন। বাকি ৬-৮ জন আহত হয়েছেন। তাদেরকে বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।