ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভারতে বৃষ্টি ও বন্যায় নিহত ৬৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসাম ও বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশেও বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ১৪ জনের। অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়।

জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কেরালার ৬ জেলায় ২০৪ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলছে প্রবল বৃষ্টি। পাঞ্জাব ও হরিয়ানায় দু’দিন ধরে চলছে অঝোরে বৃষ্টি।

বিহারে মঙ্গলবার বিকেল পর্যন্ত হড়বা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের। ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫.৭১ লাখ মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নাগাড়ে বৃষ্টি ও প্রচুর জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে। নিরাপদ স্থানে সরানো হয়েছে লক্ষাধিক মানুষকে।

আসামে বন্যার কবলে পড়েছে ৩৩টি জেলা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রকৃতির রোষে ক্ষতিগ্রস্ত ৪৫ লাখেরও বেশি মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তর জানিয়েছে, গুয়াহাটিসহ প্রায় সব বন্যাকবলিত জেলাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলি।

-জেডসি