ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৩:৪২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ভারতে ভারী বর্ষণে দেয়াল ধসে নারী-শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর পুনেতে একটি আবাসিক ভবনের দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর এনডিটিভির।

দেয়াল ধসের বিভিন্ন ছবিতে দেখা গেছে, দেয়ালের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়েছে। পুলিশ জানিয়েছে, এছাড়া দেয়ালটি একটি ছোট ঘরের ওপর ধসে পড়ে। পাশের একটি ভবন নির্মাণকারী শ্রমিকদের জন্য ওই ঘরটি তৈরি করা হয়েছিল।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখছে। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ও শুক্রবার পুনেতে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় পুনেতে গড়ে বৃষ্টিপাত হয়েছে ৭৩.১ মিলিমিটার। এটি ২০১০ সালের জুনের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

দুই দিনে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মহারাষ্ট্রে আট জন নিহত হয়েছেন এবং পাঁচ জন আহত হয়েছেন।

-জেডসি