ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:৫৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ভারতে লাল ঢ্যাঁড়শ ফলিয়ে হৈচৈ ফেলে দিয়েছে এক কৃষক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢ্যাঁড়শ শুধু সবুজ নয়, লালও হয়। আর সেই লাল ঢ্যাঁড়শের চাষ করেই বিখ্যাত হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। 

শুধু বিখ্যাত হওয়াই নয়, রীতিমতো বাড়তি উপার্জনও হচ্ছে সেই ঢ্যাঁড়শ বিক্রি করে। বাজারে এটি বিকোচ্ছে প্রতি কিলো ৮০০ টাকা দরে। দিল্লিতে যেখানে সাধারণ ঢ্যাঁড়শের দর খুব বেশি হলে ৪০ থেকে ৫০ টাকা কিলো সেখানে এর দাম ছুঁয়েছে আকাশ।

মধ্যপ্রদেশের এই কৃষকের নাম মিশ্রিলাল রাজপুত। তিনি সংবাদ সংস্থার কাছে দাবি করেছেন, এই লাল ঢ্যাঁড়শগুলি সবুজের থেকে বেশি উপকারী। এতে শরীরের উপকারী উপাদান বেশি থাকে। যাদের উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যা বা কোলেস্টেরল বেশি রয়েছে, তাঁদের শরীরের পক্ষে এটি বিশেষ উপযোগী।

কোথা থেকে পেলেন এই লাল ঢ্যাঁড়শের খবর। মিশ্রিলাল বলেছেন, আমি বারাণসীর একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রথম এর বীজ সংগ্রহ করি। জুলাই মাসে চাষ শুরু করার পর ৪০ দিনের মধ্যে ফলন পেয়েছি।