ভারতে শেষ ধাপের নির্বাচন আজ রোববার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৯ মে ২০১৯ রবিবার
বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ পর্বে আজ রোববার দেশটির সাতটি রাজ্যে ও একটি ইউনিয়ন ভূখন্ডে ৫৯ টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটের ৭ম ও শেষ পর্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮ জন এবংএকজন স্বতন্ত প্রার্থীর ভাগ্য নির্ধারনে ১০ কোটির অধিক ভোটার ভোট দিবেন।
আজ বিহারে আটটি আসনে, হিমাচলে চারটি আসনে, ঝাড়খন্ডে তিনটি আসনে, মধ্যপ্রদেশের আটটি আসনে, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি করে, পশ্চিম বঙ্গে ৯টি এবং চন্ডিগড়ে ১টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকলের দৃষ্টি এখন বারানসির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আসনে প্রতিদ্বন্দিতা করছেন। বিজেপির শক্ত ঘাটি হিসেবে এ আসনটি পরিচিত। এ আসনে সমাজবাদি দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং নিরপেক্ষ প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দিতা করছেন।
২০১৪ সালের নির্বাচনে এই আসনে নোরেন্দ্র মোদি ৩,৭০০০০ ভোটের ব্যবদানে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ পর্বের এই নির্বাচনের প্রচরনা গতকাল (পশ্চিমবঙ্গ ছাড়া) শেষ হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দলের প্রতিদ্বন্দি বিজেপি কর্মীদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষ রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করে।
ভারতের নির্বাচনের এই শেষ পর্বের ভোটে দেশটির কেন্দ্রীয় মন্ত্রি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং চলচিত্র অভিনেতাসহ একাধিক আলোচিত নেতার ভাগ্য নির্ধারন হবে।
এ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রিদের মধ্যে মনোজ সিনহা (বিজেপি), রাম কৃপাল যাদব (বিজেপি), আশবানি কুমার চৌবে (বিজেবি), বিশিষ্ট রাজনীতিবিদ কিরন খের (বিজেপি), হারসিমরাট বাদল (এসএডি), প্রীনিত কাউর (কংগ্রেস), অভিনেতা শত্রুঘ সিনহা (কংগ্রেস) এবং সানি দেওল (বিজেপি), ঝাড়খন্ডের তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী প্রতিদ্বন্দিতা করছেন।
ভারতের নির্বাচন কমিশন গত ১০ মার্চ বিশ্বের বৃহৎ এই গণতান্ত্রিক রাষ্টের ৫৪৩ টি আসনে লোক সভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
গত ১১ এপ্রিল প্রথম পর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় পর্ব, ২৩ এপ্রিল তৃতীয় পর্ব, ২৯ এপ্রিল চতুর্থ পর্ব , ৬ মে পঞ্চম পর্ব, ১২ মে ৬ষ্ঠ পর্ব ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২৩ মে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ ৩ জুন শেষ হবে।
-অস
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











