ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২:১৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু কমেনি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অনেক দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখের নিচে নামল। তবে দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। সোমবার (১৭ মে) করোনায় মৃত্যু ৪ হাজারের ওপরেই রয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন।

আনন্দবাজার জানায়, ভারতে ২১ এপ্রিল শেষবার দৈনিক সংক্রমণ ছিল ৩ লাখের কম। তার পর থেকে বাড়তে বাড়তে ৪ লাখ পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে কমে তা অবশেষে নামল ৩ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এ নিয়ে করোনা মোট প্রাণহানি ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

ভারতে টিকাদান কর্মসূচি চললেও তা অনেকটাই ধীর। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটিরও বেশি।

-জেডসি