ভারতে সুপার ইমার্জেন্সি চলছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতের মোদী সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতে সুপার ইমার্জেন্সি চলছে।
রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে টুইটারে মমতা লিখেছেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুন্ন রাখার অঙ্গীকার নিই। এই সুপার ইমারজেন্সির জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব। এনআরসি, কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তল্লাশি অভিযান, পুজো কমিটিকে আয়কর দপ্তরের নোটিসসহ কেন্দ্রের বিভিন্ন কাজের বিরোধিতা করেছেন মমতা।
শনিবারও জাতীয় হিন্দি দিবস উপলক্ষ্যে হিন্দিকে জাতীয় ভাষা করার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের জবাবে মমতা লিখেছেন, আঞ্চলিক ভাষাকে সম্মান দেওয়া উচিত। মাতৃভাষাকে কখনওই ভোলা উচিত নয়।
শনিবার ‘হিন্দি দিবস’ উপলক্ষ্যে অমিত শাহ বলেছেন, কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তবে তা হলো হিন্দি। কারণ, ওই ভাষাতেই দেশের বহু মানুষ কথা বলেন। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধী রাজনীতিবিদরা।
বিরোধীরা জানিয়েছেন, জনগণনার সমীক্ষা থেকেই দেখা গেছে, ভারতের প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরই মাতৃভাষা হিন্দি নয়। দেশের মাত্র ৪৩.৬৩ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। এর পরেই রয়েছে বাংলা। মোট ৮.০৩ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন। এর পরে রয়েছে অন্যান্য ভাষা।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










