ভারতে হিজাব পরে কলেজের ক্লাসে ঢুকতে বাধা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
যখন ১৮ বছরের এ এইচ আলমাস ও তার দুই বন্ধু ডিসেম্বরের এক সকালে তাদের ক্লাসে প্রবেশ করলেন, তাৎক্ষণিকভাবে শিক্ষক তাদেরকে বললেন, ‘বের হয়ে যাও।’
মুসলিম মেয়েদের শ্রেণীকক্ষে উপস্থিত হতে বারণ করা হয়েছে। কারণ, তারা হিজাব বা হেডস্কার্ফ পরিহিত ছিলেন।
আলমাস কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘যখন আমরা শ্রেণীকক্ষের দরজায় পৌঁছালাম, শিক্ষক আমাদের বললেন যে, আমরা হিজাব নিয়ে প্রবেশ করতে পারবো না।’
তখন থেকে ভারতের কর্নাটক রাজ্যের উদুপি জেলার একটি সরকারি মহিলা কলেজে মুসলিম শিক্ষার্থীদের একটি গ্রুপ শ্রেণীকক্ষের বাইরে থেকে ক্লাস করছেন।
কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা কলেজের নিয়ম ভাঙছেন। কারণ, হিজাব তাদের নির্ধারিত ইউনিফর্মের (কলেজ নির্ধারিত পোশাক) মধ্যে পড়ে না।
ওই মেয়ে শিক্ষার্থীরা আল জাজিরাকে বলেন, হিজাব তাদের ‘বিশ্বাসের অংশ’ এবং এটা পরিধান করা আইনের মধ্যে পড়ে।
গত ৩১ ডিসেম্বর থেকে তাদের ক্লাসে বসতে বারণ করা হচ্ছে, যদিও তারা বলছেন যে, প্রতিদিনই তারা কলেজে যাচ্ছেন।
ওই গ্রুপে থাকা আলিয়া আসাদি নামের এক কলেজ শিক্ষার্থী একই অভিযোগ করেছেন।
শ্রেণীকক্ষের বাইরে বসে থাকা তাদের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আলিয়া বলেন, ‘কেবল ওই ছবিটির কারণে আমাদের ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’
আলমাস বলেন, ‘সারাদিন শ্রেণীকক্ষের বাইরে অবস্থান করাটা আনন্দের বিষয় নয়। আমাদের শিক্ষক ও সহপাঠীরা আমাদের ঠাট্টা করেন। তারা আমাদেরকে বলেন যে, আমাদের সমস্যাটা হিজাব নিয়ে। তারা বলেন, কেনো তোমরা নিয়ম মানো না।’
তিনি বলেন, ‘এ মানসিক আঘাতের কারণে আমাদের বন্ধুদের একজন অসুস্থ হয়ে পড়েছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হলে সাংবাদিকরা ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ প্রসঙ্গে কলেজটির প্রিন্সিপাল রুদ্র গৌড় বলেন, তারা হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রবেশের সুযোগ দিতে পারেন না। এটা ইউনিফর্মের অংশ নয়।
তিনি জানান, (ভারতের) শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা পালন করছেন তারা।
গৌড় জানান, এটা প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে অতীতেও এমন ঘটনা দেখা গেছে বলে জানা গেছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











