ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২২:১১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ২৬৭৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৬ জুন ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টানা তাণ্ডবের পর ভারতে কিছুটা করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী কমেছে ছয় হাজার। শনিবার প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু রোববার ফের নেমে এসেছে আড়াই হাজারের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

রোববার (৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন মানুষ। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে ৬ হাজারের বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৭৭ জন। অর্থাৎ শনিবারের তুলনায় রোববার মৃতের সংখ্যা কমেছে সাত শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় এক মাসে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৪ লাখের ঘরে।


-জেডসি