ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৪:১৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ভারতে ২৪ ঘন্টায় ৩.১৭ লাখ কোভিড-১৯ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে গত ২৪ ঘন্টায় ৩.১৭ লাখ কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের এই তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩.৮২ কোটিতে দাঁড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে।  এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনে।

বৈশ্বিক উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। ভারতে গতকাল করোনা ভাইরাসে ৪৪১ জনের মৃত্যু ও রেকর্ড সংখ্যক প্রায় ২ লাখ ৮৩ হাজার জনের শরীরে ভাইরাসটি সংক্রামিত হয়েছে।  

আজ পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৮৭।

বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনের দাঁড়িয়েছে- যা ২৩৪ দিনের মধ্যে সর্বোচ্চ এবং এখন মোট সংক্রমণের ৫.০৩ শতাংশ।  

ভারতে কোভিড-১৯ থেকে সুস্থতার হার হ্রাস পেয়ে ৯৩.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে করোনা পজিটিভের হার প্রতিদিন গড়ে ১৬.৪১ শতাংশ এবং সপ্তাহে ১৬.৬ শতাংশ।