ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৫:৫৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ভারতে ২৪ ঘন্টায় ৪২০৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার

ভারতে ২৪ ঘন্টায় ৪২০৯ জনের মৃত্যু

ভারতে ২৪ ঘন্টায় ৪২০৯ জনের মৃত্যু

প্রতিবেশী রাষ্ট্র ভারতে করোনায় একদিনে মৃতের সংখ্যা ফের চার হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন চার হাজার ২০৯ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৯ হাজার। আজ শুক্রবার (২০ মে) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে দুই লাখ ৯১ হাজার ৩৩১ এ, মোট আক্রান্ত ছাড়িয়েছে দুই কোটি ৬০ লাখ। আশার কথা হচ্ছে দেশটি করোনা পজিটিভের রেট ১২ দশমিক ৫৮ শতাংশে নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ২০ লাখ ৬১ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষার দিক থেকে এটাই সেখানে সর্বোচ্চ। মহারাষ্ট্রের পর কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি।