ভারতের উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানী হয়েছে। বন্যার কারণে ভূমিধসে তাদের মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।
মৃতদের মধ্যে নেপাল থেকে আসা দিনমজুর রয়েছেন। তারা পৌরি জেলায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চম্পাওয়াত জেলায়ও। সেখানে ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে।
বন্যায়-ভূমিধসে আটকে পড়া শত শত লোককে উদ্ধার করা হয়েছে।
গত তিনদিন উত্তরখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে ভয়াবহ বন্যা দেখা দেয়। অনেক সড়ক, ভবনসহ বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। নদীগুলোর ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বন্যার পানি প্রবাহের ভয়ঙ্কর চিত্র দেখা গেছে। একটি ফুটেজে দেখা যায়, সড়কের উপর দিয়ে দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে পানি।
পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উত্তরখণ্ডে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











