ভারতের করোনা আক্রান্ত ছাড়ালো ৬১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে বিবৃতিতে জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় ১১ লাখ ৪২ হাজার নমুনার মধ্যে ৭০ হাজার ৫৮৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের এই সংখ্যা সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।
আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন করোনারোগী। বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন।
গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।
করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়; আর বৈশ্বিক মৃত্যুর তালিকায় অবস্থান তৃতীয়।
এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫২ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬ হাজার।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









