ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং রাজ্যের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সেপ্রেসের খবরে বলা হয়, কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উত্স এখনও জানা যায়নি।
তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। আনন্দবাজার বলছে, এক সপ্তাহ আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরুলিয়া-সহ ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু অঞ্চল।

গত ২৮ জুলাই রাত আড়াইটার দিকে কেঁপে ওঠে পুরুলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়ার ১০ কিলোমিটার দূরে।