ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ১২৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রে অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২৯ জন মারা গেছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পুনেতে প্রায় ৮৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে ভূমিধসে মারা গেছেন ৩৮ জন। গত বৃহস্পতিবার মুম্বাই শহর থেকে ৭০ কিলোমিটার দূরের রাইগাদ জেলায় ভূমিধস হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ‘মহারাষ্ট্রে ৪৮ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ১২৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশ রাইগাদ ও সাতারা জেলার বাসিন্দা।’

ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে ভেসে গেছেন অনেকে। সাতারা জেলায় ৩৭ জন মারা গেছেন বলে কর্মকর্তারা দাবি করছেন। ক্ষতিগ্রস্ত অন্য জেলার মধ্যে রয়েছে চন্দরপুর ও গন্ডিয়া।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ৮৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে ৪০ হাজার মানুষ কোলহাপুর জেলার। বন্যায় এই জেলার ৫৪টি গ্রাম পুরোপুরি তলিয়ে গেছে। ৮২১টি গ্রামের আংশিক তলিয়ে গেছে।

পঞ্চগঙ্গা নদীর পানি আশপাশের এলাকাকে প্লাবিত করেছে। ২০১৯ সালে পঞ্চগঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকায় বন্যা হয়েছিল। যারা ওই বন্যা দেখেছিলেন তারা বলছেন, সেবারের চেয়ে এবার পঞ্চগঙ্গায় পানির পরিমাণ অনেকে বেড়েছে এবং পানি অনেক উঁচু হয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী, মহারাষ্ট্র রাজ্যের দুর্যোগ সাড়াদান বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর দল শনিবার উদ্ধার কাজে যোগ দিতে পারে।

এই দুর্যোগে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

-জেডসি