ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:৫৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

ভারতের রেড লিস্ট থেকে সরল বাংলাদেশের নাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখে ভারত। তবে ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে।

ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশসহ ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করে ভারত। ওইসব দেশ থেকে দিল্লির বিমানবন্দরে আসা লোকজনের করোনা পরীক্ষা রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।

তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। মঙ্গলবার বাংলাদেশের নাম সরিয়ে নেওয়া হয়।