ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:২৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভারতের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতে পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) এর বৈঠক স্থগিত করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফর বাতিল করেন।

মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এই বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ছয়টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা ছিল। ওই আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।

বাংলাদেশের পক্ষ থেকেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানায়।

বুধবার (১৮ ডিসেম্বর) থেকে ভারতের রাজধানী দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।

জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

-জেডসি