ভারী তুষারঝড়ে জার্মানিতে বিপর্যস্ত জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারী তুষারপাতে জার্মানিতে জনজীবন বিপর্যস্ত। জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এই কারণে জার্মানির আবহাওয়া অফিস চরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে। দেশব্যাপী জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
তুষারপাতের এই ধারা অব্যাহত আছে। ভারী তুষারপাতের কারণে জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে রেল চলাচলে বিঘ্ন ঘটে।
তুষার জমে যাওয়া ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যতা কমে যাওয়ায় কিছু দুর্ঘটনা ঘটে। চলতে গিয়ে পড়ে যাওয়ায় মানুষজন আহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনা ও গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। ভারী তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছু রাস্তায় চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে কিছু রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
জার্মানির আবহাওয়া অফিস বলছে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, হেসে, রাইনল্যান্ড-ফালৎস, টুরিঙ্গিয়া ও সাক্সনি রাজ্যের কিছু অংশে ব্ল্যাক আইস দেখা যেতে পারে। ব্ল্যাক আইস হচ্ছে এক ধরনের খুব পাতলা বরফ যা রাস্তায় জমে থাকে। এগুলো দেখতে এতই পাতলা যে চালক সহজে তা দেখতে পান না। যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। সূত্র: ডয়চে ভেলে
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








