ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২:৩৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুন) অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (শনিবার) বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজপাতসহ ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তার অধিক) বর্ষণ হতে পারে।
 
অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 


এদিকে, ক্রবার রাতে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পৃথক দুই স্থানে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ছয় জন। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরাতে কাজ করছে জেলা প্রশাসন।