ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১১:২৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ভারী বর্ষণে বন্যা, নেপালে নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বন্যা বিধ্বস্ত নেপালের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। ভয়াবহ বন্যায় সৃষ্ট দুর্ঘটনায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। কয়েকদিন ধরে একটানা ভারী বর্ষণে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভারী বর্ষণে বন্যার পাশপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলোর পানি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী কর্মীরা।

শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রশাসনের তরফ থেকে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

-জেডসি