ভার্জিনিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি সরকারি ভবন প্রাঙ্গণে পৌরসভার এক কর্মী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে ১২ জন নিহত ও অন্তত আরো চার জন আহত হয়েছে।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারীও নিহত হয়।
ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস সার্ভেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলকে যুদ্ধক্ষেত্র বলা যেতে পারে।’
তিনি আরো বলেন, স্থানীয় সময় বিকেল চারটার পর এই ঘটনা ঘটে।
বন্দুকধারী ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল কমপ্লেক্সের একটি ভবনে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে থাকে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
একজন তার গাড়ির বাইরে নিহত হন। অন্যান্যদের লাশ ভবনের তিনটি পৃথক তলায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, এই ঘটনায় ১২ জন নিহত ও চার জন আহত হয়েছে।
এর আগে এই হামলায় ১১ জন নিহত ও ছয় জন আহত হওয়ার কথা বলা হয়েছিল।
সার্ভেরা বলেন, হামলাকারী .৪৫ ক্যালিবার হ্যান্ডগান দিয়ে হামলা চালায়। গুলি ফুরিয়ে গেলে সে একাধিকবার বন্দুকে গুলি লোড করে।
সার্ভেরা বলেন, ‘বন্দুকের আওয়াজের জন্য চার নিরাপত্তা কর্মকর্তা হামলাকারী কোন তলায় অবস্থান করছে তা সনাক্ত করেন। তারা অবিলম্বে হামলাকারীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তিনি আরো বলেন, আমি আপনাদের বলতে পারি যে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ বন্দুকযুদ্ধ হয়।
কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। তারা এই হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি।
জানা যায় যে, হামলাকারী জনসেবা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছিল। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার রাতে আহতদের সবার অস্ত্রোপচার করা হয়।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











