ভালো সুযোগ-সুবিধায় উন্নয়ন সংস্থায় চাকরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল ও সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। মিলবে উচ্চ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
এর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেবে।
চুক্তিভিত্তিক এ চাকরির আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কমিউনিটি মোবিলাইজেশন, কমিউনিকেশন, পার্টনারশিপ ম্যানেজমেন্ট ও চাইল্ড প্রটেকশন বিষয়ে দক্ষ হতে হবে। চরাঞ্চল বা দুর্গম এলাকায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
এ পদে চাকরির চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল রংপুর। মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া জীবন ও স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে। আগ্রহীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৯ মার্চ।
অন্যদিকে, সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগে নারী কর্মী নিয়োগ দেবে। উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট ম্যানেজার পদে একজনকে নেয়া হবে। আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির দক্ষতা থাকতে হবে।
এছাড়াও, ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গাদের ভাষা জানা থাকলে ভালো। এ চাকরি পূর্ণকালীন। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে। মাসিক বেতন ১ লাখ ২৭ হাজার টাকা। আগ্রহীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৭ মার্চ।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী


