ভাষা সৈনিক সমেলা রহমানের ইন্তেকাল
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ভাষা সৈনিক সমেলা রহমানের ইন্তেকাল
করোনায় থেমে গেলো ভাষা সৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাাহি...রাজিউন)।
ভাষা সংগ্রামী সমেলা রহমান ১৯৫২ সালে ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে সময়ে পর্দার শৃঙ্খল ভেঙ্গে নীলফামারীর ভাষা আন্দোলনে প্রেক্ষাপটে অনন্য অবদান রাখেন তিনি।
মৃত্যুকালে তিনি চার মেয়ে তিন ছেলে রেখে গেছেন। আজ বাদ আছর শহরের কেন্দ্রীয় কবরস্থানে তার নামাজে জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।
মরহুমার ছোট ছেলে সুমন রহমান জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তার মা। ৭ জুলাই অসুস্থতা বোধ করলে র্যাপিট এন্টিজেন টেস্টে করোনা ধরা পরে। বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। ১৩ জুলাই অবস্থার অবনতি হলে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
তিনি জেলা শহরের শাহীপাড়ার বাসিন্দা, ভাষা সৈনিক প্রয়াত সঙ্গীত শিল্পী ওয়ালিউর রহমানের সহধর্মিনী ও নাট্য অভিনেত্রী সাহানা সুমীর মা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

