ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুনের মৃত্যুদিবস আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুনের মৃত্যুদিবস আজ
বায়ান্নর অন্যতম ভাষাসৈনিক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক হালিমা খাতুনের মৃত্যুদিবস আজ ৩ জুলাই। তিনি ২০১৮ সালের এই দিনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
অধ্যাপক হালিমা খাতুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। দেশের একজন স্বনামধন্য শিশুসাহিত্যিক তিনি। ভাষা আন্দোলনে তার অবদান অপরিসীম। ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য ২০১৯ সালে তিনি একুশে পদক লাভ করেন।
হালিমা খাতুন ব্রিটিশ ভারতে বাগেরহাটে ১৯৩৩ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা আব্দুর রহমান ও মার নাম দৌলতুননেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সাহিত্যে এমএ পাশ করেন। ১৯৬৮ সালে তিনি নর্দার্ন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
খাতুন খাতুন খুলনা করনেশন স্কুল ও আর কে গার্লস কলেজে শিক্ষকতা করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন ও ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন সেখান থেকে।
তিনি ভাষা আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে মরনোত্তোর একুশে পদক লাভ করেন। এছাড়াও সাহিত্য কৃতির স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী সাহিত্য পুরস্কার, সুন্দরম সাহিত্য সম্মেলন স্বর্ণপদক, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পুরস্কার ও তমদ্দুন মজলিশ মাতৃভাষা পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন। আবৃত্তি শিল্পী প্রজ্ঞা লাবনী তার একমাত্র সন্তান।
২০১৮ সালের ২৮ জুন বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ৩০ জুন শনিবার তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদরোগ, কিডনি জটিলতা, রক্তদূষণের মতো নানা জটিলতা নিয়ে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ছিলেন। ৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হালিমা খাতুন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




