ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:০৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ভিডিও করে এক নারীর মাসে আয় সাড়ে ৮ কোটি টাকা!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এই নিউজটি পড়লে অবাক হতেই পারেন! এই নারীর মাসে আয় সাড়ে ৮ কোটি টাকা! তাও আবার একটা কুকুরের ভান করে! এমন দাবি করে ঐ নারী জানান, প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট থেকে ১০ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা) উপার্জন করেছেন। 

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ওই নারী ‘পাপি জেনা’ নামে জনপ্রিয়। ওই ওয়েবসাইটে নিয়মিত ভিডিও দেন তিনি। অর্থের বিনিময়ে যে কেউ এই ওয়েবসাইটের সদস্য হতে পারেন। 

জেনা জানান, এক শ্রেণির দর্শক তার ভিডিও দেখতে এত ভালবাসেন যে প্রতি মাসেই তার বিপুল পরিমাণ আয় হয়।

জেনা আরও জানান, ওয়েবসাইটের জন্য তিনি যে ধরনের ভিডিও তৈরি করেন, তাকে ‘পাপি প্লে’ ভিডিও বলা হয়। প্রাপ্তবয়স্কদের ওই ভিডিওতে জেনা কুকুরের ভান করেন। যদিও এমন ভিডিও দেওয়ার জন্য জেনাকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভিডিওর বিজ্ঞাপন দিতে গিয়ে বহুবার নেট মাধ্যমে তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অনেকে নিন্দাও করেছেন। তবে জেনা জানিয়েছেন, তিনি সে সবের পরোয়া করেন না। 

জেনা বলেন, ‘আমি ওয়েবসাইটে সেই ধরনের ভিডিওই দিয়েছি, যা আমারও দেখতে ইচ্ছে করবে।’

অবশ্য জেনাও প্রথমদিকে বাকিদের মতো প্রাপ্তবয়স্কদের ভিডিওর সাধারণ বিষয়বস্তু নিয়েই কাজ করতেন। কিন্তু ওয়েবসাইটে তেমন ভিডিও অনেকেই দেন। নিজেকে আলাদা করে চেনাতেই ‘পাপি প্লে’ ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন জেনা। আর তাতেই কপাল খুলে যায় তার।