ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:০৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ভিডিও কলের সুবিধা আনছে টুইটার

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিগগিরই ব্যবহারকারীদের জন্য অডিও-ভিডিও কলের সুবিধা আনছে টুইটার। পাশাপাশি এনক্রিপ্টেড আকারে মেসেজ আদান-প্রদানের সুবিধা চালু করা হচ্ছে।

বুধবার (১০ মে) থেকে পর্যায়ক্রমে এই সুবিধা উন্মুক্ত হবে বলে এক টুইট পোস্টে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

তিনি জানান, টুইটারে অডিও-ভিডিও কল চালু হওয়ার ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলতে পারবেন। এ ছাড়া প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে।

তবে টুইটারের ফ্রি এবং প্রিমিয়াম সব ব্যবহারকারী এসব সুবিধা পাবেন কি না, সেটি স্পষ্ট করেননি ইলন মাস্ক।

এদিকে টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে এটির জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : গ্যাজেটস নাউ