ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৬:০২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে নারী-শিশুসহ ১১৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে নারী-শিশুসহ ১১৭ মৃত্যু

ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে নারী-শিশুসহ ১১৭ মৃত্যু

ভিয়েতনামে অক্টোবরের শুরু থেকে বন্যা, ভূমিধস এবং প্রবল বৃষ্টিপাতজনিত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে দেশটির মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১১৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ২১ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১৪ জন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ি কুয়াঙ ত্রি প্রদেশে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে, থুয়া থিয়েন-হু প্রদেশে ২৮ জন এবং কুয়াঙ বিনহ প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় প্রধানত কুয়াঙ বিনহ ও কুয়াঙয়ে ৩৭ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্যায় ভেসে যাওয়ায় ৭ লাক ৪৬ হাজার ৯০০ গবাদিপশু ও পোল্ট্রি প্রাণী মারা গেছে।

দুর্যোগে কুয়াঙ বিনহ ও কুয়াঙ থেইয়ে বিভিন্ন মহাসড়ক এবং স্থানীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।