ভিয়েনায় প্রধানমন্ত্রী: এসডিজি বাস্তবায়নে সহায়তার আহ্বান
অনলাইন ডেস্কপ্রকাশিত : ০৬:৩৩ এএম, ৩১ মে ২০১৭ বুধবার
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএইএর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির আয়োজিত সম্মেলনে বুধবার দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘আইএইএ কারিগরি সহযোগিতা কর্মসূচি ৬০ বছর পেরিয়ে: উন্নয়নে অবদান’ শীর্ষক তিন দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানো, মরিশাসের প্রেসিডেন্ট আমেনাহ গারিব-ফাকিম, উরুগুয়ের প্রেসিডেন্ট তাবেরে ভাজকুয়েজ প্রমুখ বক্তৃতা করেন। এ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (৩০ মে) বিকেলে প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, বাংলাদেশ আইএইএর অভিজ্ঞতার মাধ্যমে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার থেকে সর্বোচ্চ সুবিধা পেতে এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বৃহত্তর সহযোগিতা প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী। এসডিজি বাস্তবায়নে, বিশেষত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় আইএইএর প্রয়াস জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এসডিজি অর্জনের জন্য সক্ষমতা গড়ে তোলা ও প্রযুক্তির স্থানান্তর খুবই প্রয়োজন।
প্রধানমন্ত্রী পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আইএইএ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে বাংলাদেশের কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কারিগরি সহযোগিতার জন্য আইএইএর সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আইএইএর সঙ্গে চমৎকার সহযোগিতা উপভোগ করছে এবং এ সংস্থার কারিগরি সহযোগিতায় প্রায় ১৩৮টি জাতীয় প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্টের (আরসিএ) অধীন ১১১টি আঞ্চলিক প্রকল্পে অংশ নিয়েছে। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পারমাণবিক শক্তিকে আমরা নিরাপদ, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে বিদ্যুতের সবচেয়ে টেকসই উৎস হিসেবে বিবেচনা করি।’
এদিকে বাংলাদেশ ও অস্ট্রিয়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদারের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন গতকাল ফেডারেল চ্যান্সেলারিতে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: বাসস।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











