ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সাফ টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের মেয়েদের ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জাতীয় ও বয়সভিত্তিক দলের খেলায় তিনবার ফাইনালে উঠেছে বাংলার বাঘিনীরা। প্রতিবারই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ নেপাল। তবে জাতীয় দলের হয়ে সাবিনা খাতুনরা শিরোপা জিতলেও অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল নেপালের মেয়েরা। এবার ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
আজ (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্তত এক পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। প্রথম দিকে কিছুটা অগোছালো থাকলেও সময় যত এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা ততই খোলস ছেড়ে বের হয়ে খেলতে থাকে। যার ফলে ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্কোরশিটে নাম লেখান ১১ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড আকলিমা খাতুন।
এর ঠিক পরের মিনিটেই ভুটানের ডি-বক্সে ট্যাকেলের শিকার হন বাংলাদেশের ফরোয়ার্ড। তবে পেনাল্টিতে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন শাহেদা আক্তার রিপা। তবে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে নেওয়া উন্নতি খাতুনের শট নিজের আয়ত্তে নিয়ে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক। এরপর আর কোনো গোল না হলেও স্বস্তিতেই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের মেয়েরা। ৪৭তম মিনিটে আকলিমার শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৪৯তম মিনিটে শামসুন্নাহারকে দারুণ সুযোগ তৈরি করে দেন শাহেদা। তবে শাহেদার ক্রসে পা ছোঁয়াতে পারেননি বাঘিনী কাপ্তান। ৫০তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে ভুটানের রক্ষণভাগের খেলোয়াড় সেই বল উড়িয়ে মেরে ডি-বক্স থেকে বাইরে করে বিপদমুক্ত করেন।
বিরতির পর বারবার চেষ্টা করেও ফিনিশিংয়ের কমতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে মিনিট তিনেক পরই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার। ৫৩তম মিনিটে শাহেদার পাস বেশ খানিকক্ষণ দৌড়ে ভুটানের ডি-বক্সের কাছাকাছি নিয়ে গোলকিপারকে কাটিয়ে জাল বরাবর শট নেন তিনি। বল বারের কানায় লাগলেও ভাগ্যের সহায়তায় পরে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আকলিমাও। ভুটানের রক্ষণে চেরা পাসের শটে গোল করেন এই ফুটবলার।
এর ঠিক এক মিনিটের পরই দলের হয়ে শেষ গোল করার সঙ্গে সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন শামসুন্নাহার। এরপর ৬৯তম মিনিটে বাংলাদেশের গোলকিপার রুপণা চাকমাকে তুলে নেন কোচ ছোটন। তারপর একের পর এক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ফলে ভুটানকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করলো সাবিনা খাতুনের উত্তরসূরিরা।
শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস জোগাতে পারে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



