ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার
মিমি চক্রবর্তী
বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘটনায় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং তনয় শাস্ত্রীর আইনি সংঘাত আরও জটিল হয়ে উঠছে। নতুন আইনি পদক্ষেপ ও পাল্টা অভিযোগে ফের শিরোনামে উঠে এসেছে এই বহুচর্চিত মামলা।
চলতি বছরের জানুয়ারিতে বনগাঁর একটি অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার জেরে মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন তনয় শাস্ত্রী। আদালতের নির্দেশে কিছুদিন জেল হেফাজতেও থাকতে হয়েছিল তাঁকে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পালটা আইনি লড়াইয়ের পথে হাঁটেন। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
তনয়ের দাবি, মামলার শুনানির জন্য আদালত একাধিকবার দিন ধার্য করলেও মিমি ব্যক্তিগতভাবে হাজির হননি। এই পরিস্থিতিতে তনয়ের আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন।
এই নতুন আইনি মোড় ঘিরে টলিপাড়াতেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মিমি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে করা একটি পোস্টে তিনি পরোক্ষভাবে নিজের মত প্রকাশ করেছেন।
অভিনেত্রীর বক্তব্য, তাকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই যথাযথ তথ্য যাচাই করা হচ্ছে না। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন। পাশাপাশি, তার সম্পর্কে কোনও তথ্য প্রকাশের আগে তা সঠিকভাবে যাচাই করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










