ভেনিজুয়েলায় ইইউ’র রাষ্ট্রদূত ইসাবেলকে অবাঞ্ছিত ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। ওই রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলা ছাড়তে ৭২ ঘন্টার সময় দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বুধবার জানান, 'প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।' খবর আল জাজিরার।
এর আগে ভেনিজুয়েলার জাতীয় সংসদ এই রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। মাদুরো প্রশাসনের ১৯ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ভেনিজুয়েলার জাতীয় সংসদ ওই আহ্বান জানায়।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ভেনিজুয়েলার ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। ভেনিজুয়েলার এইসব কর্মকর্তা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন বলে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ তুলেছেন।
নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুলিয়া প্রদেশের গভর্নর, ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর কমান্ডার, নির্বাচন পরিষদের সভাপতিসহ তিন সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলার ৫৫ জন সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








