ভোট না দিলেই জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কতো ধরণের বিচিত্র আইনই তো আছে পৃথিবীতে। তাই বলে ভোট না দিলে জরিমানা গুনতে হবে এমনটা কেউ ভাবেন না নিশ্চই। হ্যাঁ, এমনই এক আইন আছে ইউরোপের দেশ বেলজিয়ামে।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাধ্যতামূলক ইউরোপের দেশ বেলজিয়ামে। কারণ সেখানে ভোটাররা ভোটদানে ব্যর্থ হলে গুনতে হয় জরিমানা। বেলজিয়ামে ফেডারেল বা কেন্দ্রীয় নির্বাচন হবে আগামী ২৬ মে। এ ছাড়া বেলজিয়ামের ইউরোপীয় সংসদের নির্বাচনও ওই একই দিনে অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে অনাস্থা ভোটে হেরে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী চার্লস মিশেল। ফলে বেলজিয়ামের মানুষ এখন একজন প্রধানমন্ত্রীর আশায় এ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন।
বেলজিয়ামে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের ভোট দেয়া বাধ্যতামূলক। কোনো নাগরিক দেশের বাইরে থাকলে অনলাইনে ভোট দিতে পারবেন অথবা অন্য কাউকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যেতে পারেন নিজের ভোট দেয়ার জন্য।
এর পরও যদি কোনো ভোটার যথাযথ কারণ ছাড়া ভোটদানে বিরত থাকেন, তবে প্রথমবার তাকে ২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় এক হাজার ৬৯০ টাকা জরিমানা করা হবে। পরবর্তী সময় ওই ব্যক্তি যদি আবারও একই কাজ করেন, তবে তাকে ৫০ মার্কিন ডলার বা চার হাজার ২২৩ টাকা দিতে হবে। এই জরিমানা আদায়ের জন্য তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হবে। এর পর ওই ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে এ অর্থ।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











