ভোটের আগে রাত জেগে পাহারা দিতে হবে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১১ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
জাতীয় নির্বাচন ঘিরে ভারতে রাজনীতিবিদদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধে একে অপরকে ঘায়েলের চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি বনাম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই রাজনীতিকদের মধ্যে বাকযুদ্ধটা এবার বেশিই চোখে পড়ছে।
এবার মোদির বিরুদ্ধে বিপুল টাকা খরচ করে পশ্চিমবঙ্গে ভোট কেনার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ভারতের ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে মমতার এমন অভিযোগের কথা জানানো হয়েছে।
শুক্রবার পশ্চিমবঙ্গের এক নির্বাচনী প্রচারণা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোটের আগে রাত জেগে পাহারা দিতে হবে। বিজেপি বাক্স ভর্তি করে বাংলায় টাকা ঢোকাচ্ছে।’
প্রমাণ হিসাবে গত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে ‘অবৈধ’ টাকা রাখার বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি।
শুক্রবার অভিযুক্ত এই বিজেপি নেতার নাম উল্লেখ না করে অশোকনগরের নির্বাচনী সভায় মমতা বলেন, ‘বৃহস্পতিবার দেখেছেন কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে এক বিজেপির এক প্রার্থী। এ খবর মিডিয়ায় এসেছে। ভোটের আগে সমাজের দুষ্কৃতিকারীদের সেই টাকা দিয়ে বলা হচ্ছে, ভোট দখল করো। গরিব লোককে খাওয়াও। এটাই তাদের নির্বাচন?’
ক্ষমতাসীন দল হওয়ার কারণে বিজেপি বিশেষ সুবিধা ও নিরাপত্তা পাচ্ছে বলে এসব টাকা পাচারের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ মমতার।
বিজেপির প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য দেয়া অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ করেন মমতা।
তিনি বলেন,‘পশ্চিমবঙ্গের একাধিক বিজেপি নেতা জেট প্লাস এবং ওয়াই প্লাস নিরাপত্তা পান। এমন নিরাপত্তা পাওয়ার সুবাদে তাদের সঙ্গে অতিরিক্ত গাড়ি থাকে। সেই গাড়িতে করেই বাক্স ভর্তি টাকা পাচার করা হয়।’
দেশের সাংবাদিকরা নরেন্দ্র মোদির কাছেও ঘেঁষতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোথাও সভা করতে গেলে সাংবাদিকরা অনবরত ছবি তুলতে পারেন। লুকানোর কিছুই থাকে না। কিন্তু মোদি যখন হেলিকপ্টার থেকে নামেন, সাংবাদিকদের তার ত্রিসীমানাতেও ঢুকতে দেয়া হয় না। কেউ ছবি তুলতে পারেন না। এরপরও তার হেলিকপ্টার থেকে ট্রাঙ্ক নামছে বলে ছবি প্রকাশ হয়ে গিয়েছিল।’
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











