ভোলায় গ্রীষ্মকালীন শাক-সবজির বাম্পার ফলন
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমে জেলার ৭ উপজেলায় গ্রীষ্মকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। ৫ হাজার ৩’শ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিলো। কিন্তু আবাদ হয়েছে ৬ হাজার ৭’শ ৪৮ হেক্টর জমিতে। এটি টার্গেটের চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর জমি বেশি। হেক্টর প্রতি সবজির উৎপাদন হয়েছে ১৮ মেট্রিক টন করে। নির্ধারিত জমি থেকে সবজি উৎপাদন হয়েছে ১ লাখ ২১ হাজার ৪’শ ৬৪ মেট্রিক টন। সবজির ব্যাপক আবাদ ও উৎপাদনে হাসি ফুটেছে কৃষকের মুখে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, মার্চের মাঝামাঝি সময়ে এখানে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ শুরু হয়ে চলে জুলাই মাস পর্যন্ত। ইতোমধ্যে কৃষকরা কয়েক দফায় সবজি বিক্রি করেছেন। বাজার দর ভালো থাকায় লাভবান হয়েছে কৃষক।
তারা জানান, এসব সবজির মধ্যে ঢেরস, করোলা কাকরোল, দুন্দুল, চিচিঙ্গা, রেখা, ডাটা শাক, পুঁই শাক, কলমি শাক, পাটের শাক, মিষ্টি কুমোর, লাউ, কচু, শসা, বেগুন, পেঁপে, চাল কুমোর প্রভৃতি রয়েছে। বর্তমানে মাঠে গ্রীস্মকালীন সবজি শেষ পর্যায়ে রয়েছে। কিছুদিন পড়েই শীতকালীন সবজি চাষ শুরু হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গ্রীষ্মকালীন শাক-সবজি চাষে ‘অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান’ প্রকল্পের আওতায় ২৩’শ ৪৬ টি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। প্রদর্শনীর প্রত্যেককে ১৯’শ করে টাকা, বরবটি, করলা, ঢেরস, পুঁই শাকসহ ৮টি সবজির বীজ ও ৪০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়েছে। ৩০ জন কৃষককে মোটিভ্যাশনাল ট্যুরে নিয়ে সবজি চাষে বিশেষ উদ্বুদ্ধ করা হয়েছে।
সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম, আব্দুল খালেক ও জাবেদ আলী বলেন, এ বছর বৃষ্টি কম হওয়াতে শাক-সবজির ব্যাপক ফলন হয়েছে। পোকা-মাকরের আক্রমণও তেমন ছিলোনা। মাঠ পর্যায়ের কৃষি অফিসাররা আমাদের নিয়মিত পরামর্শ সেবা দিয়ে গেছেন।
একই ইউনিয়নের শান্তিহাট এলাকার হাতেম ও রহিম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হলে অনেক সবজি পচে যায়। এবার তেমনটা কম হয়েছে। অনান্য সময়ের চেয়ে এবছর গ্রীস্মকালীন সবজির দামও ভালো ছিলো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারেসুল কবির বলেন, জমি যাতে অনাবাদি না থাকে সে ব্যাপারে আমরা কৃষকদের সর্বোচ্চ উৎসাহিত করেছি সবজি চাষে। কৃষকরাও কঠোর পরিশ্রম করেছে।
তিনি আরো বলেন, এছাড়া বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ ও মাঠে রোগ বালাইর আক্রমণ ছিলানা। বৃষ্টিপাত হয়েছে কম। তাই গ্রীষ্মকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। আমাদের প্রশিক্ষিত কৃষকের সংখ্যাও বাড়ছে। তাই আবাদ ও ফলন দুটোই ব্যাপক হয়েছে।
হাসান ওয়ারেসুল কবির আরো বলেন, সবজি চাষে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই হাজার কৃষক কারিগরী প্রশিক্ষণ পেয়েছে । একইসাথে ক্ষতিকর পোকা-মাকড় নিয়ন্ত্রণে প্রায় ২৫ ভাগ সবজি ক্ষেত ফেরোমন ফাঁদের আওতায় এসেছে।
তিনি বলেন, সুষম মাত্রায় সার প্রয়োগসহ কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। এখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা-বরিশাল হয়ে দেশের বিভিন্ন স্থানে যায় বলে জানান জেলা কৃষি বিভাগের এ কর্মকর্তা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



