ভ্যাকসিনের এক ডোজে কমে ৫০ ভাগ করোনার ঝুঁকি: গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যারা ফাইজার অথবা অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ নিয়েছেন, তাদের থেকে ঘরের মানুষের শরীরে করোনাভাইরাসের জীবাণু ছড়ানোর শঙ্কা ৫০ শতাংশ কমে যায় বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকেরা।
দ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের এই গবেষণায় বলা হয়েছে, যারা প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পরে সংক্রমিত হয়েছেন, তারা বাড়ির লোকদের মধ্যে ৩৮ থেকে ৪৯ শতাংশ কম করোনা ছড়ান। এই তুলনাটা করা হয়েছে, যারা ভ্যাকসিন না নিয়ে সংক্রমিত হয়েছেন, তাদের সঙ্গে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন, ‘এটা বড় সংবাদ। আমরা ইতিমধ্যে জানি যে ভ্যাকসিন জীবন রক্ষা করে, এখন বোঝা যাচ্ছে ভাইরাসের ট্রান্সমিশনও কম হচ্ছে।’
‘এই গবেষণা আবার এটা নিশ্চিত করছে যে মহামারী ঠেকাতে ভ্যাকসিনই সবচেয়ে ভালো উপায়।’
২৪ হাজার বাড়ির ৫৭ হাজার সংস্পর্শের ডেটা বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে।
এর আগের একটি গবেষণায় বলা হয়, ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর কেউ সংক্রমিত হলে উপসর্গ ৬৫ শতাংশ কম থাকে।
ভ্যাকসিন কোনো রোগ সারায় না। এটি মূলত একটি রোগকে প্রতিরোধ করে। ভ্যাকসিন নেয়া কোনো ব্যক্তি সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হলে কম অসুস্থ হন। তার থেকে অন্যদের মাঝে ভাইরাসটি ছড়ানোর শঙ্কাও কম থাকে।
নতুন রোগ করোনার ক্ষেত্রে ভ্যাকসিন আসলে কেমন কাজ করছে, তা নিয়ে দেশে দেশে গবেষণা হচ্ছে। অঞ্চল ভেদে গবেষণায় কিছু তারতম্য থাকলেও অধিকাংশ ভ্যাকসিনই কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










