ভ্যালেন্টাইনস দিবসে নিজের হাতে বানান চকোলেট ডেজার্ট
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
ভালোবাসার মানুষটিকে যতই উপহার দিন, আসল কথা কিন্তু একে অন্যকে ছুঁয়ে থাকা। ভ্যালেন্টাইন্স ডে-তে তাই ভাবতে পারেন এমন কোনও উপহারের কথা, যার মাধ্যমে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে আপনার স্পর্শ। আর এইরকম উপহারের তালিকায় একেবারে সামনের সারিতেই থাকবে নিজের হাতে বানানো কোনও খাবার। আর সেই খাবারের উপাদান হিসেবে যদি চকোলেট থাকে, তবে তো কথাই নেই। এমনিতেই প্রেমের সঙ্গে চকোলেটের একটা নিবিড় যোগ রয়েছে। প্রেমের মাস ফেব্রুয়ারিতে প্রেমের উদযাপনের জন্য এক সপ্তাহ ধরে যে বিশেষ দিনগুলি চিহ্নিত করা হয়, তার মধ্যে সগৌরবে উপস্থিত চকোলেট ডে-ও। অতএব ভ্যালেন্টাইন্স ডে-তে চকোলেট দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে নতুন স্বাদের ডেজার্ট। আসুন, শুনে নেওয়া যাক এমনই কিছু রোমান্টিক রেসিপি।
চকোলেটের সবচেয়ে চেনা ডেজার্ট হল চকোলেট কেক ও আইসক্রিম। সহজ রেসিপি চাইলে বাজারচলতি চকোলেট বিস্কুট দিয়েও সহজেই চকোলেট কেক বানিয়ে ফেলা চলে। ঝুঁকি নিতে না চাইলে হাঁটতে পারেন চেনা পথেই। আর যদি ভাবেন নতুন কিছু চেষ্টা করবেন? অন্যরকম রেসিপি চাইলে বানিয়ে ফেলতে পারেন চকোলেট ফাজ কিংবা চকোলেট চিপ কুকিও।
কিন্তু এই সবকটি রেসিপিই বেশ খানিকটা সময় আর মনোযোগ দাবি করে। কিন্তু নিজের রন্ধনবিদ্যার উপর যদি আপনার তেমন আস্থা না থাকে? তাহলেও চিন্তা নেই। বানিয়ে ফেলতে পারেন চকো ট্রিফল। সত্যি বলতে, এই ডেজার্টটি বানাতে আপনাকে কিছু করতেই হবে না। একটি ট্রিফল বোলে সবচেয়ে নিচে রাখুন চকোলেট ব্রাউনি। তার উপরে এক স্তর পুডিং, তার উপরে কুকিজ, আর সবার উপরে হুইপড ক্রিম। চাইলে এই ক্রমেই সাজাতে পারেন একাধিক স্তরও। সবশেষে চেরি অন দ্য টপ-এর কথা ভুলে যাবেন না যেন!
চেরি নয়, স্ট্রবেরি ভালবাসেন? তবে আপনাদের জন্য দুর্দান্ত ডেজার্ট হতে পারে চকোলেটমোড়া স্ট্রবেরি। কীরকম? খুব সহজ, তরল চকোলেটে স্ট্রবেরিগুলি ডুবিয়ে তুলে নিন। এবার তার উপরে হোয়াইট চকোলেট দিয়ে কয়েকটা এলোমেলো দাগ টেনে দিন। আধঘণ্টা রেখে দিলেই তৈরি আপনার পছন্দের ডেজার্ট।
রান্না করতে পারেন কি না, খেতে কেমন হবে, এসব প্রশ্ন সরিয়ে রেখে দেখুন, ইচ্ছে থাকলে উপায় কিন্তু মিলেই যাবে। নিজের হাতে বানানো চকোলেট ডেজার্টের স্বাদে প্রেমও জমে যাবে নতুন করে। ভ্যালেন্টাইন্স ডে-র এর চেয়ে ভাল উদযাপন আর হয়?
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








