ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব স্থানে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৪ এলাকার শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস’র গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

সোমবার (২৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নি‌র্মিত গ্যাস পাইপ লাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

 গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।